যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি ডোজ ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রে বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন স্থানে কোটি কোটি ডোজ ভ্যাকসিন অব্যবহৃত পড়ে রয়েছে। ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হওয়ার পর এক সপ্তাহেরও বেশী পার হলেও খুব কম সংখ্যক মার্কিনিই ভ্যাকসিন নিয়েছে।

চলমান কর্মসূচির মধ্যে অনুমোদন দেয়া হয় মডার্নার ভ্যাকসিনও। মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, ফাইজার ও মডার্নার মিলে এখন পর্যন্ত ৯৫ লাখ ডোজ ভ্যাকসিন রাজ্যে রাজ্যে পাঠানো হয়েছে। তবে সিংহভাগই হাসপাতাল ও টিকাদান কেন্দ্রগুলোর ফ্রিজেই পড়ে আছে।

চলতি বছর শেষ হওয়ার আগেই দুই কোটি মার্কিনিকে ভ্যাকসিন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বছর শেষ হতে সামনে আর মাত্র ৮ দিন বাকি আছে। লক্ষ্যমাত্রা পূরণে বড়দিনসহ প্রতিদিন প্রায় ২০ লাখ মানুষকে টিকা দিতে হবে।

ফলে চলতি মাসের মধ্যে দুই কোটি নাগরিককে টিকাদানের সরকারি টার্গেট চ্যালেঞ্জের মুখে পড়েছে। বুধবার পর্যন্ত মাত্র ১০ লাখ মানুষকে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে যে গতিতে টিকা দেওয়ার লক্ষ্য ছিল তা পূরণ হয় নি বলে স্বীকার করেছেন কর্মকর্তারা।

এদিকে চলতি সপ্তাহে আরও মডার্নার প্রায় ৫৯ লাখ ডোজ ও ফাইজারের আরও ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্রে শীতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। এই ভাইরাসের সংক্রমণে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে তিন লাখ ২০ হাজারেরও বেশী মানুষ।

এ বছর দেশটিতে যেসব রোগে বেশী মানুষ মারা গেছে, সেগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে যাওয়ার পথে রয়েছে করোনা।❐

রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension