যুক্তরাষ্ট্র

করোনা প্রণোদনাকে ‘অসম্মান’ আখ্যা দিয়ে সংশোধনের আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া করোনা প্রণোদনা বিলটিকে ‘অসন্মান’ আখ্যা দিয়ে সংশোধনের আহ্বান জানিয়েছেন।

আইনপ্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিলে অপ্রয়োজনীয় অনেক বিষয় রাখা হয়েছে, তা বাদ দিয়ে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করুন।

দীর্ঘ ৫ মাস পর ২১ ডিসেম্বর মার্কিন কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের বিলটি পাস হয়।

করোনা সহায়তা বিলটি মার্কিন পার্লামেন্টের উভয়কক্ষে (হাউস অব রিপ্রেজেনটেটিভ ও সিনেটে) অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষায় ছিল।

এর মধ্যে ট্রাম্প বিলটি সংশোধনের আহ্বান জানালেন। প্যাকেজটির আওতায় চাকরি হারানো বেকার আমেরিকানরা ১ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, ৬০০ ডলারের এককালীন প্রণোদনা ও কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসহ সুদূরপ্রসারী সুবিধা রাখা হয়েছে।

হোয়াইট হাউস থেকে মঙ্গলবার রাতে এক বার্তায় ট্রাম্প বলেছেন, করোনা সহায়তা প্যাকেজে অন্য দেশগুলোর জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, তা বাদ দিয়ে আমেরিকানদের জন্য নির্ধারণ করা উচিত।

তিনি বলেন, বিলে ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা অপ্রয়োজনীয়। কারণ করোনাভাইরাসের জন্য চীন দায়ী। এখানে যুক্তরাষ্ট্রের কোনও দায় নেই। তাই আমি কংগ্রেসকে এই বিলটি সংশোধনের আহ্বান জানাচ্ছি।❐

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension