বাংলাদেশ

হুইপ শামসুল হক করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি। বর্তমান তিনি চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হুইপপুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

তিনি জানান, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতাবোধ করতে থাকেন। ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। রিপোর্টে করোনা পজিটিভ আসে।

জানা যায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হুইপ শামসুল হক চৌধুরী মাঠ পর্যায়ে দিনরাত কাজ করছেন।

এদিকে চট্টগ্রামের পটিয়া তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নানা শ্রেণিপেশার মানুষ তাদের প্রিয় মানুষটির জন্য যার যার ধর্মীয় মসজিদ ম›দিরে দোয়া ও প্রার্থনা করছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension