আঞ্চলিকবাংলাদেশ

কিশোরীকে ‘টিকটক স্টার’ বানানোর প্রলোভনে ধর্ষণ

‘টিকটক স্টার’ বানানোর প্রলোভনে গাজীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে ওই কিশোরীর পরিবার। এর পরই বিকালে ঢাকা থেকে শিশির ও জুনায়েদ নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই জিয়া বলেন, ওই কিশোরীর বাড়ি গাজীপুরে। ২৩ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় সে। ২৪ ডিসেম্বর টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। শনিবার অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রীর মোবাইলে টিকটক বানানোর শখ। সেখান থেকে ফেসবুকে কয়েকজন টিকটক বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। কিশোরীটিকে টিকটক স্টার বানানো হবে এমন কথা বলে বাড়ি থেকে বের করে নেয় ওই বন্ধুরা। এর পর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করা হয়। সেখানে টানা তিন দিন আটকে রেখে চালায় পাশবিক নির্যাতন।

এসআই জিয়া আরও বলেন, মেয়েটিকে টিকটক স্টার বানানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় ঢাকার গেণ্ডারিয়ায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে শিশির, শাওন, জুনায়েদসহ অজ্ঞাতনামা আরও একজন তাকে ধর্ষণ করে। মেয়েটির দেওয়া তথ্যানুযায়ী, শিশির ও জুনায়েদকে ঢাকার ওয়ারী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension