
ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই: সেরাম ইন্সটিটিউট
ভারত থেকে ভ্যাকসিন রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে দেশটির অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট।
সেরাম ইন্সটিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন জানিয়েছেন, ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়। কারণ তাদের ভ্যাকসিন রপ্তানির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।
তবে কোম্পানিটি এখন অন্য দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমতি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা পেতে কয়েকমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে রপ্তানি শুরুর আগেই ভারত সরকারকে ১০ কোটি ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু এই মুহূর্তে তারা রপ্তানি করতে পারবে না, যেহেতু তাদের রপ্তানির অনুমতি নেই।
বাংলাদেশ আগামী মাসের শুরুতে যে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বলে আশা করা হচ্ছে সেটি এই সেরাম ইন্সটিটিউটের কাছ থেকেই পাওয়ার কথা। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি ভ্যাকসিনের জন্য অগ্রিম হিসেবে ৬শ’ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে রোববার জমাও দেয়ার কথা জানিয়েছিল বাংলাদেশের সরকার।❐
বিবিসি



