বাংলাদেশ

ইরফান সেলিম ২ মামলায় জামিন পেলেন

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দুই মামলায় জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী জামিন মঞ্জুর করে আদেশ দেন।

ইরফান সেলিমের আইনজীবী প্রাণ নাথ এর সত্যতা নিশ্চিত করে বলেন, সাপ্তাহিক হাজিরার শর্তে আদালত ইরফান সেলিমকে জামিন দিয়েছেন।

গত বছরের ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ইরফান সেলিমসহ (৩৭) চার জনের নামে এবং দুই-তিন জনকে অজ্ঞাত উল্লেখ করে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় ইরফান ছাড়া বাকি তিন অভিযুক্ত হলেন— ইরফানের সহযোগী এবি সিদ্দিক দিপু (৪৫), ব্যক্তিগত দেহরক্ষী মো. জাহিদ (৩৫) ও গাড়িচালক মো. মিজানুর রহমান (৩০)।

মামলার পর দিন ২৬ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানাধীন দেবিদাস ঘাট লেন হাজী সেলিমের পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়ে ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব।

অভিযানে তাদের বাসা থেকে বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে দেড় বছর এবং ওয়াকিটকি বহন করার দায়ে তার দেহরক্ষী জাহিদকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রাণ নাথ বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজায় আজ আদালত তাকে জামিন দিয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension