নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে পরবর্তীতে কারা পাবেন করোনা ভ্যাকসিন?

জাহান আরা দোলন: নিউ ইয়র্ক রাজ্যের নিউ ইয়র্ক শহরে সোমবার থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এই কর্মীরা কোনও হাসপাতালের সঙ্গে জড়িত নন। এঁরা ব্যক্তিগত পর্যায়ে কাজ করেন বা ক্লিনিকগুলোতে কর্মরত রয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ভ্যাকসিন প্রদান পদ্ধতি যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে না।

এখন পর্যন্ত রাজ্য জুড়ে মাত্র ২ লক্ষ ৩ হাজার নিউ ইয়র্কবাসী প্রতিষেধক নিতে পেরেছেন।

গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মী, স্বাস্থ্য সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স সংস্থা, আবাসিক ও ধর্মশালা, এবং বিভিন্ন জনবহুল স্থানে কর্মরত কর্মী ও বাসিন্দাসহ কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহকারী ব্যক্তিদের জন্য করোনা ভাইরাসের প্রতিষেধক সরবরাহ করা হবে।

এদিকে, নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লেসিও ঘোষণা করেছেন যে, নিউ ইয়র্কের রোগ নিরীক্ষণ কর্মী এবং রোগী অনুসন্ধানে নিয়োজিত কর্মীবৃন্দ, বহিরাগত রোগী এবং অ্যাম্বুলেটরি কেয়ার পরিচালনাকারী, ডেন্টিস্ট, শারীরিক থেরাপিস্ট, বিশেষ ক্লিনিকের কর্মী এবং এনওয়াইপিডি স্বাস্থ্যকর্মীদের জন্য এই ভ্যাকসিন সরবরাহ করা উচিত।

আগামী ১১ জানুয়ারী থেকে শহরের হোম কেয়ার কর্মী, আবাসিক কর্মী এবং আরও নার্সিংহোম কর্মীদের কোভিড প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হবে।

গভর্নর অ্যান্ডু কুমো ও মেয়র বিল ডি ব্লেসিও, ফাইল ছবি।

মেয়র ডি ব্লেসিও বলেছেন, শহরে তিনটি ভ্যাকসিন কেন্দ্র চালু করে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রচেষ্টাকে এগিয়ে আনতে সাহায্য করা হচ্ছে।

মেয়র ডি ব্লেসিও আরও বলেন, ‘পাবলিক স্কুল ভবনগুলো বড় বড় কমিউনিটির কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে যেমন, ব্রুকলিনের বুশউইক এডুকেশনাল ক্যাম্পাস, কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুল, ব্রঙ্কস এবং সাউথ ব্রঙ্কস এডুকেশনাল ক্যাম্পাস। পরবর্তীতে যেভাবে ভ্যাকসিন প্রদান কাজ এগোনো হবে এটা হচ্ছে তার মূল ধরণ। এভাবে রবিবার থেকে শুরু করা হয়েছে। এই পদ্ধতিতে তৃণমূল পর্যন্ত পৌঁছানো সহজ হবে। এবং এভাবে আমরা সর্বোচ্চ ফলাফল পেতে পারি।’

নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য কমিশনার ড. ডেভিড চোকশি’র মতে, ‘মেয়র যেভাবে বলেছেন আমাদের সেভাবে একসাথে আরও কাজ করা উচিত। সামগ্রিকভাবে, আমাদের পরিকল্পনা হলো মাস শেষ হওয়ার আগেই নিউ ইয়র্ক অধিবাসীদের ভ্যাকসিন প্রদান কেন্দ্রের সংখ্যাকে ১শ’ ২৫টি থেকে বাড়িয়ে কমপক্ষে ২’শ ৫০-এ উন্নীত করা, যা বর্তমানের তুলনায় দ্বিগুণ।’

ড. চোকশি, নিউ ইয়র্কে প্রতিষেধক সংক্রান্ত তথ্যের জন্য নিউ ইয়র্ক সিটি কোভিড ভ্যাকসিন ওয়েব সাইট ভিজিট করতে পরামর্শ দিয়েছেন।

সোমবার, নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লেসিও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে পাঠানো এক চিঠিতে শহরের ভ্যাকসিন অনুরোধের রূপরেখা ফেডারেল সরকারের নিকট প্রেরণ করেছেন।

গভর্নর কুমো সোমবার জানন, তিনি ভ্যাকসিন প্রদানের হার নিয়ে সন্তুষ্ট নন। শুধুমাত্র নিউ ইয়র্কের গির্জার সংগঠনগুলো শতকরা ৯৯% ভ্যাকসিন দিয়েছে এবং এইচ প্লাস এইচ হাসপাতালগুলো কেবল ৩১% ভ্যাকসিনের ব্যবহার করেছে। রাজ্যের গড় ভ্যাকসিন প্রদানের হার মাত্র ৪৬% শতাংশ।

গভর্নরের এই বক্তব্যের অল্প সময় পরেই মেয়রের মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেছেন, ‘এইচ প্লাস এইচ থেকে ভ্যাকসিন দেওয়ার ‘অধিকার’ ‘প্রত্যাহার’ করার হুমকি দণ্ডনীয় এবং অপ্রয়োজনীয়। মেয়র ডি ব্লেসিও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে, নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে একসঙ্গে আরও বেশী লোককে ভ্যাকসিন দেওয়ার সুযোগ তৈরীর জন্য এইচ প্লাস এইচকে অবশ্যই কাজের গতি বাড়াতে হবে এবং যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রদান করতে হবে।’

রবিবার গভর্নর জানান, তিনি এই ভ্যাকসিনের বিতরণটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত নিশ্চিত করতে নিজের ভ্যাকসিন নেওয়াকেও পিছিয়ে দিয়েছেন।❐

এবিসি৭/এনওয়াই

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension