আঞ্চলিকবাংলাদেশ

নবজাতককে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলল!

ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, নবজাতককে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গৌরীপুর-শ্যামগঞ্জ রেলপথের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভুঁইয়া জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার কারণে নবজাতকের মাথা থেঁতলে গেছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension