যুক্তরাষ্ট্র

বসন্তে শিশুদের ভ্যাকসিন দেওয়া হতে পারে: অ্যান্থনি ফাউসি

জাহান আরা দোলন: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি শুক্রবার জানিয়েছেন, বসন্তের প্রথম দিকে শিশুদের জন্য কোভিড -১৯ ভ্যাকসিন চালু করার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার কয়েক মাস ট্রায়ালের পর শিশুদের ওপর প্রয়োগ করা হবে।

ফাউসি পরীক্ষাগুলোকে ‘এজ ডি এসক্যালেশন টেস্টিং’ হিসাবে বর্ণনা করেছেন। এই পরীক্ষা পদ্ধতিতে গবেষকরা একটি ছোট ব্যাচের শিশুদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবেন। তিনি এটাকে— ‘কয়েকশ’ থেকে বেশ কয়েক হাজার’ শিশুর উপকারিতা হিসেবে উল্লেখ করেন।

এই টেস্টের ফলাফল তখন মডার্না এবং ফাইজার/বায়োএনটেকের হাজার হাজার মানুষের ওপর করা বৃহত্তর পরীক্ষার সমতুল্য হবে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রোচেল ওয়ালেনস্কি বেশ কয়েকবার স্কুলের সাম্প্রতিক তথ্যের প্রতি ইঙ্গিত করে দেখিয়েছেন যে, শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের হার হ্রাস পেয়েছে।

বর্তমানে ফাইজারের ভ্যাকসিন ১৬ বছর বা তদূর্ধ্বদের জন্য এবং মডার্নার ভ্যাকসিন ১৮ বছর বা তদূর্ধ্বদের জন্য অনুমোদিত। উভয় প্রকারের ভ্যাকসিনই কয়েক সপ্তাহের ব্যবধানে দুটো আলাদা ডোজের মাধ্যমে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য অনুমোদিত।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension