
খেলা
দুপুরে অনুশীলনে নামবে জাতীয় দল
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:ভিন্ন রকম এক অভিজ্ঞতা নিয়েই গতকাল চট্টগ্রাম থেকে ফিরলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। বেলা ১১টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্বিত হওয়ায় দুপুর ১২টা ৪০ মিনিটে পৌঁছান তারা। আজ বেলা দেড়টায় মিরপুরে অনুশীলনে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। এর আগে সকালে প্র্যাকটিস করবে শ্রীলঙ্কা দল।
মিরপুরে ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ৮ ফেব্রুয়ারি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি হবে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি উভয় দল যাবে সিলেটে। ১৭ ফেব্রুয়ারি সেখানে প্র্যাকটিস শেষে ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি ঘটবে।



