
বাংলাদেশ
জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:সাতটি অগ্রসর দেশের জোট জি-সেভেনের নেতারা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান ঠিক করে নেওয়ার চেষ্টায় কানাডার কুইবেকে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ৮ ও ৯ জুন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানা যায়।
জি-৭ এর সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান ও জার্মানি। এর আগে ২০১৬ সালে সংগঠনটির জাপান শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছিলেন তিনি।



