প্রধান খবরবাংলাদেশ

মোদির ব্যঙ্গ ভিডিও করায় ঠাকুরগাঁওয়ে তরুণ আটক

ঠাকুরগাঁওয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর (ব্যঙ্গ) ভিডিও আপলোড করায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) দুপুরে শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণ বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবির (১৭)।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার লক্ষ্যে ও সাম্প্রদায়িক অস্থিরতা এবং বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে ফেসবুকে মানহানিকর (ব্যঙ্গ) ভিডিও আপলোড করে কবির। এ অপরাধে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার করা হয় ।

কবিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পক্রিয়াধীন আছে বলেও জানান ওসি তানভিরুল ইসলাম।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension