প্রধান খবরবাংলাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানির উষ্ণ অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে লেখা চিঠিতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন রানি এলিজাবেথ।

ব্রিটেন কুইন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে (প্রেসিডেন্ট আবদুল হামিদ) খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

ওই বার্তায় রানি আরও বলেন, দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে সেটি আমাদের সম্পের্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল।

গতবছর একটি সমস্যা সংকুল বছর গেছে জানিয়ে ব্রিটেনের রানি বলেন, ‘আশা করি আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension