যুক্তরাষ্ট্র

ট্রাম্পের পুত্রবধূ চাকরি নিয়েছেন ফক্স নিউজে

ফক্স নিউজ চ্যানেলে কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লরা লি ট্রাম্প।

সোমবার এক ঘোষণায় এ কথা জানায় ফক্স নিউজ। খবর দ্য গার্ডিয়ানের।

লরা ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। ৩৮ বছর বয়সী সাবেক এ টিভি প্রযোজক ফক্স নিউজে ক্যামেরার সামনে তার মতামত ও বিশ্লেষণ উপস্থাপন করবেন।

সোমবার সকালের এক অনুষ্ঠানে ফক্স নিউজ এবং তার বন্ধুদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় লরা বলেন, আমি ফক্স পরিবারে আসতে পেরে খুবই আনন্দিত।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লরা নর্থ ক্যারোলিনার সিনেট নির্বাচনে লড়বেন বলে জানা গেছে। সম্প্রতি ফ্লোরিডায় নিজের রিসোর্ট মার-এ-লাগোতে একটি অনুষ্ঠানে ট্রাম্প তার ভক্ত-সমর্থকদের উদ্দেশে বলেন, আগামী সিনেট নির্বাচনে লড়তে পারেন তার ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী লরা ট্রাম্প।

লরা ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত সিনেট নির্বাচনে লড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেন নি। কিন্তু ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যানও করেন নি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension