ভারত

বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর গুলি, সহিংসতায় আহত ৩

বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ চলছে ভারতের পশ্চিমবঙ্গে। এরই মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে বর্ধমানে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার (১৭ এপ্রিল) বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ করেছে বিজেপি। আহত দুই এজেন্টকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদীঘি হাইস্কুল বুথের সামনে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বিজেপি এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত সন্দীপ দে নামের এক বিজেপি কর্মী চিকিৎসাধীন রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে প্রিসাইডিং অফিসার আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। আর বিজেপির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে শীতলকুচির পর এবার দেগঙ্গায় সংঘর্ষ দমনে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৬ জেলায় ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension