নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

গভর্নর কুমো ও এমটিএ’র বিরুদ্ধে মেয়র ডি ব্লেসিওর অভিযোগ

জাহান আরা দোলন, রূপসী বাংলা নিউজ ডেস্ক: মেয়র ডি ব্লেসিও সাবওয়েকে নিরাপদ জানিয়ে গভর্নর কুমো এবং এমটিএ’র বিরুদ্ধে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছেন।

মেয়র বিল ডি ব্লেসিও এমটিএ( মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি) এবং এর রাইডারদের অতিরিক্ত সুরক্ষার জন্য আবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, নিউইয়র্কের সাবওয়ে সম্পূর্ণ সুরক্ষিত আছে।

শুক্রবার এক সাক্ষাৎকারে ডি ব্লেসিও বলেন, ‘এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যে গভর্নরের নির্দেশে ঘটছে এটা পরিষ্কার বোঝা যায়। এমটিএ’র নেতৃত্ব জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আমি নিজে সাবওয়েতে চলাচল করেছি, আমার জীবনে দেখা সব লোকেরা সব সময় সাবওয়েতে চলাচল করেছে। তারা সবসময়ই সম্পূর্ণরূপে নিরাপদ ছিল।’

মেয়র জানান, নিউইয়র্ক ইতিমধ্যে আণ্ডারগ্রাউন্ডে প্রায় ৬০০ জন অতিরিক্ত কর্মকর্তা নিযুক্ত করেছে। তবে এমটিএ বলছে এখানে আরও ১,৫০০ জন অতিরিক্ত কর্মকর্তা নিযুক্ত করা উচিত।

নিউইয়র্ক সিটি ট্রানজিট অথরিটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সারাহ ফেইনবার্গ বলেন, ‘চোখে গোলাপী চশমা লাগিয়ে, কোনও সমস্যা নেই এমন ভাব করে শহরের নেতৃত্ব দেওয়া যায় না।’

সাবওয়ের দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনাটি ছিল, বৃহস্পতিবার, ব্রুকলিনের জে ট্রেনে অফ ডিউটি ​​এমটিএ কন্ডাক্টর আততায়ী আক্রমণে প্রায় অন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে ছিলেন। পুলিশ জানিয়েছে, একজন আগন্তুক একটি বাক্স কাটার সরঞ্জাম দিয়ে কন্ডাক্টরের মুখের উপর আঘাত করে ভীষণরকম আহত করে।

ভিক্টিমের চাচি কাসান্ড্রা সাইকস বলেন, ‘জনাব মেয়র, আমি আপনাকে বলছি, ট্রানজিট কর্মী বা জনসাধারণের জন্য ট্রেন, বাস এবং অন্যান্য যানবাহনে চলাচল করা নিরাপদ নয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension