নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক ব্রঙ্কস অ্যাপার্টমেন্ট বিল্ডিং লবিতে ছিনতাই (ভিডিও)

জাহান আরা দোলন, রূপসী বাংলা ডেস্ক: ব্রঙ্কস অ্যাপার্টমেন্ট বিল্ডিং লবিতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লবিতে ছুরি ধরে সত্তর ঊর্ধ্ব এক বৃদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছে এনওয়াইপিডি।

গতকাল (৭ মে) পুলিশ জানায়, সোমবার ব্রঙ্কসে একজন আটাত্তর বছর বয়সি ব্যক্তির গলায় ছুরি ধরে ছিনতাই করা হয়েছে।

বিকেল সোয়া পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। প্রবীণ ব্যক্তিটি সেসময় ব্র্যাডি এবং হল্যান্ড অ্যাভিনিউয়ের কাছে নিজ ভবনে প্রবেশ করছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহজনক ব্যক্তি পিছন থেকে এসে ভিক্টিমের গলায় ছুরি ধরে দুই হাজার ডলার ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আক্রান্ত ব্যক্তিটি আহত হন নি।

সার্ভেইলেন্স ভিডিওতে সন্দেহজনক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

এ সম্পর্কে যে কোনো তথ্য জানা থাকলে তাকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে জানাতে অনুরোধ জানানো হয়েছে।❐

সিবিএস অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension