
যুক্তরাষ্ট্র
‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় লিখলো হোয়াইট হাউস
ডেমোক্র্যাটদের এই বড় জয়ের পর বুধবার সকালে হোয়াইট হাউস থেকে প্রথম মন্তব্য করা হয়েছে।
হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে ট্রাম্পকে তার ওভাল অফিসের রিজোলিউট ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যাচ্ছে।
ছবিটির সাথে জনস্বার্থে একটি বার্তা হিসেবে লেখা হয়েছে, “জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।”
সকালে ডেমোক্র্যাটদের জয়ের পর এর প্রতিক্রিয়ায় ট্রাম্প স্বীকার করেছিলেন, ডেমোক্র্যাটরা “ভালো কাজ করেছে।”
তবে তিনি আরো দাবি করেন, ব্যালটে যদি তার নাম থাকত, তাহলে রিপাবলিকান প্রার্থীরা আরো ভালো ফল করতে পারতো।
-বিবিসি



