
নিউ ইয়র্কে পৌরসভা কর্মচারীদের চাকরিতে ফিরে আসার উত্তেজনা
জাহান আরা দোলন, রূপসী বাংলা ডেস্ক: ভয়ঙ্কর মহামারীর শেষে নিউইয়র্কের চাকরিজীবীদের অফিসে ফিরে আসার উদ্বেগ এবং উত্তেজনা
শহরের কর্মচারী ক্রিস্টাল টরেস’র অফিসে ফিরে আসার প্রথম দিনটি ছিল আবেগে পরিপূর্ণ, এবং উল্লসিত উচ্ছ্বাসের কারণ।
উচ্ছ্বাসের পরিমাণ বেশি থাকার কারণ হলো, আশি হাজার পৌরসভা কর্মচারী গত সপ্তাহে প্রথমবারের মতো কাজে ফিরে এসেছিল। নিরবচ্ছিন্ন অস্বাভাবিকতার সুদীর্ঘ চৌদ্দ মাস পরে এই স্বাভাবিকতা যেন এক নতুন স্বাদের মতো অনুভূতি । দৈনিক যাতায়াত এবং দীর্ঘদিন ফেলে রাখা অফিস ভেন্ডিং মেশিনের ঝুঁকির সহ ছোটখাটো কিছু ঝক্কিও ছিল।
দীর্ঘ প্রতীক্ষিত কর্মচারীদের এই পুনর্মিলনী যেন প্রতিধ্বনিত সুরের মতো নতুন আশাবাদ ব্যক্ত করে।
নাগরিক অভিযোগ পর্যালোচনা বোর্ডের অফিসে আনন্দ উল্লাসের কিছুটা ঘাটতি ছিল বলে মনে হয়েছে। কর্মীরা বাড়িতে চলে যাওয়ার পরেও এখানকার বাতির আলো বাইরে থেকে দেখা যেত।
কর্মকর্তাবৃন্দ বলেছেন, শহরের মোট কর্মীদের মধ্যকার অর্ধেকের বেশি কর্মীই ইতিমধ্যে একটি ভ্যাকসিন শট নিয়ে নিয়েছে। কেবলমাত্র পৌরসভা কর্মচারীরাই যে গত সপ্তাহে ঘরে বসে কাজ করার সংগ্রামে নেমেছিল তা নয়, সেখানে অন্য কর্মীরাও ছিল।
আর, এখনো পর্যন্ত চারপাশ জুড়ে ভালোটুকুই আছে, এমনকি কর্মচারীদের ফিরে আসা ভবনগুলির বাইরের রাস্তা পর্যন্ত।❐
এমবিসি অবলম্বনে



