প্রধান খবরভারত

আগামীকাল রাজ্যে পঞ্চায়েত ভোট, জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রূপসী বাংলা ডেস্ক:ভোট নিরাপত্তায় পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ, সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি থাকছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা পুলিশও। চলছে রুটমার্চ। শেষ মুহূর্তে ভোটের জোর প্রস্তুতি মালদাতেও। আজকের মধ্যেই ব্যালট বক্স ও ব্যালট পেপার নিয়ে বুথে বুথে পৌঁছে যাবেন ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীরা।

এদিকে, ভোটের মুখে ফের ঝরল রক্ত। বনগাঁয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যকে গুলি। ভর্তি হাসপাতালে। তৃণমূল নেতা অশোক বিশ্বাসের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণে রক্ষা পেলেও তাঁর ডান পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension