আন্তর্জাতিক

করোনা আক্রান্তদের জীবন রক্ষাকারী নতুন চিকিৎসা উদ্ভাবন

দুটি ওষুধ কোম্পানির তৈরি অ্যান্টিবডির মিশ্রণ করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমাতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বুধবার প্রকাশিত যুক্তরাজ্যের এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি গুরুতর করোনা আক্রান্ত যাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসটির বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হচ্ছে, তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি রেজেনেরন ফার্মাসিউটিক্যাল এবং সুইজারল্যান্ডের রোশের তৈরি অ্যান্টিবডির মিশ্রণ ‘দারুণ কার্যকর’ প্রমাণিত হয়েছে। খবর রয়টার্সের

দুই অ্যান্টিবডির এই ব্যয়বহুল থেরাপিকে বলা হচ্ছে রেজেন-কোভ। চূড়ান্ত ধাপের পরীক্ষার ফলাফলে দেখা যায়, এই থেরাপি করোনা রোগীদের মৃত্যুঝুঁকি এবং হাসপাতালে ভর্তির ঝুঁকিও ৭০ শতাংশ কমাতে পারে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ মৃদু থেকে মাঝারি উপসর্গ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে।

গবেষণায় দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে এটি অনেক বেশি কার্যকর হয়েছে। ২৮ দিনের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রোগী, যাদের শরীরের নিজস্ব অ্যান্টিবডি রোগ প্রতিরোধে সাড়া দিচ্ছে না, তাদের মৃত্যুর ঝুঁকি এক-পঞ্চমাংশ কমাতে পারে এই থেরাপি।

গবেষকরা বলেছেন, এই চিকিৎসা প্রতি ১০০ জন গুরুতর রোগীর ক্ষেত্রে অন্তত ছয়জনের প্রাণ বাঁচাতে পেরেছে। তবে যাদের শরীরে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তাদের ওপর এই চিকিৎসা পদ্ধতি কতটা কার্যকর, তা এখনও বোঝা যায়নি।

এই থেরাপি পরীক্ষার যুগ্ম প্রধান গবেষক মার্টিন ল্যান্ডরে বলেন, যদি প্রাকৃতিকভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি না হয়, তবে এই অ্যান্টিবডি ব্যবহার করে সত্যিই উপকার পাবেন।

তিনি জানান, রেজেন-কোভ ব্যবহারে গুরুতর রোগীদের হাসপাতালে থাকার মেয়াদও কমে আসে। ভেন্টিলেটরের প্রয়োজনীয়তাও অনেকটা কমানো সম্ভব হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension