
যুক্তরাষ্ট্র
কাবুল থেকে একদিনেই ১০ হাজার মানুষ সরিয়েছে যুক্তরাষ্ট্র
কাবুল থেকে মাত্র একদিনেই ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে মার্কিন সামরিক বাহিনী। আজ সোমবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।
গতকাল রবিবার ২৪ ঘণ্টার ব্যবধানে কাবুল থেকে মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে প্রায় ১০ হাজার ৪০০ জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জোটের ৬১টি বিমান প্রায় ৫ হাজার ৯০০ জনকে সরিয়ে নিতে সহায়তা করেছে।
হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে ৩৭ হাজার মানুষ সরিয়ে নিয়েছে বা নিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।



