যুক্তরাষ্ট্র

আফগানিস্তান নিয়ে সাংবাদিকের প্রশ্নে অডিও বন্ধ করে দিল হোয়াইট হাউস (ভিডিও)

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের ব্যঙ্গাত্মক উত্তর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সে সময় হোয়াইট হাউস অডিও বন্ধ করে দেওয়ায় সেই উত্তর অবশ্য দর্শকরা শুনতে পাননি।

হোয়াইট হাউসে সাইবার নিরাপত্তা বুধবার নিয়ে কথা বলছিলেন বাইডেন। এ সময় মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির প্রতিনিধি পিটার আলেকজান্ডার বাইডেনকে প্রশ্ন করেন, নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) পরও আফগানিস্তানে মার্কিনিরা রয়ে গেলে আপনি কী পদক্ষেপ নেবেন?

বাইডেন প্রথমে প্রশ্নটি উপেক্ষা করেন। তবে আলেকজান্ডার ফের তাকে একই প্রশ্ন করেন। আর সেই সময়ই অডিও বন্ধ হয়ে যায়।

তবে বাইডেন নাকি দ্বিতীয়বার প্রশ্নটি জিজ্ঞাসা করলে উত্তরে বলেছিলেন, তাহলে আমি আপনাকেই (আলেকজান্ডার) প্রথমে ফোন করব। টুইটারে আলেকজান্ডার নিজেই এ কথা জানিয়েছেন।

অবশ্য হোয়াইট হাউসের তরফ থেকে দেওয়া ওই অনুষ্ঠানের অফিসিয়াল প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, মোক্ষম সময়ে অডিও বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই হোয়াইট হাউসের কর্মীরা বাইডেনকে রক্ষা করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন। অন্যরা অবশ্য আন্তর্জাতিক সংকটের সময় একজন সাংবাদিককে উল্টো জবাব দেওয়ার জন্য বাইডেনের সমালোচনা করেছেন।

তবে এ ব্যাপারে অবশ্য হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, তালেবানদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩১ আগস্টের আগেই সব মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের কাবুল থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জি-সেভেন নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের পর হোয়াইট হাউস এ ঘোষণা দেয়।
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যেই মার্কিনিদের সরিয়ে নিতে প্রতি ৩৯ মিনিট পর পর যাত্রী বোঝাই করে কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সামরিক বিমান ছেড়ে যাচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension