প্রবাস

নিউইয়র্কে ‘বাংলাদেশ কনভেনশন’ ৩-৫ সেপ্টেম্বর

প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়- এই স্লোগানকে ধারণ করে আয়োজিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী বাংলাদেশ কন্ভেনশন।

আগামী ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত ও নৈশভোজ হবে স্কাইলাইন প্রিন্সেসে (ক্রুজে) হবে উদ্ভোধনী অনুষ্ঠান।

৪ ও ৫ সেপ্টেম্বর লেবার ডে উইকএন্ডে এয়ারর্পোট লাগোয়ার্ডিয়া ম্যারিয়টে আয়োজন করা হবে সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসা। এ আয়োজন চলবে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত। এখানে থাকবে বিভিন্ন পণ্যের রকমারি স্টল।

বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকা আয়োজিত এ অনুষ্ঠানের কনভেনর ডা. চৌধুরী এস হাসান, চেয়ারম্যান মো. আজাদ ও মেম্বার সেক্রেটারি আলমগীর খান আলম জানান, ইতোমধ্যে বাংলাদেশ কন্ভেনশনের সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন করা হয়েছে।

আলমগীর খান আলম আরো জানান, সকলের জন্যে উন্মুক্ত এই কনভেনশনের মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও মেগা কনসার্টে থাকবে দেশ ও প্রবাসের প্রখ্যাত শিল্পীবৃন্দ এবং জনপ্রিয় ব্যান্ড দলগুলোর পরিবেশনা।

স্টল বুকিংয়ের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ৬৪৬-৫৪৬-৬০৩৮ নাম্বারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension