প্রবাস

নিউ ইয়র্কে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি সুবর্ণ জয়ন্তী কমিটি দলটির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

গেল ৩১ আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথ সভা, র্যা লি এবং কেক কেটে পালন করে।

সুবর্ণ জয়ন্তী কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভুইয়ার পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী কমিটির কোকনভেনর জসীম ভুইয়া। অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, মাকসুদুল হক চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, আতিকুল হক আহাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাছিম আহমেদ, এম বাসেত রহমান, এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ যুব দল নেতা কাজী আমিনুল ইসলাম স্বপন, সাদী মিন্টু, শেখ হায়দার আলী, রেজাউল আজাদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম, মোহাম্মদ জাফর তালুকদার, শেখ ফরিদ, সাইফুল ইসলাম লিটন, মনির হোসেন, জীবন শফিক, নোয়াখালি জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক, শাহবাজ আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন, বাংলাদেশের মানুষ এক নব্য স্বৈরাচারের কবলে পড়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার। যে কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দেয়া হয়েছে। সরকারের ষড়যন্ত্রের কারণে বেগম জিয়া এখনও জেলে, তারেক রহমান বিদেশে। এই প্রতিষ্ঠাতা বার্ষিকীতে আমাদের শপথ হোক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। তিনি বলেন, এই সরকারের পতন ঘটিয়ে আমাদের দেশ রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension