
প্রেমিকার সঙ্গে ‘আংশিক বিচ্ছেদের’ ঘোষণা দিলেন ইলন মাস্ক
টেসলা ও স্পেসেএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজের তিন বছরের প্রেমের সম্পর্কের ’আংশিক সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন।
মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের পেজ সিক্সকে ইলন মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।
শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডিয়ান সংগীত শিল্পী গ্রিমসের সঙ্গে তিন বছরের সম্পর্কের ‘আংশিক’ ইতি টেনেছেন ইলন মাস্ক।
তবে এখনো ক্যালিফোর্নিয়ায় ইলন মাস্কের বাড়িতেই গ্রিমস রয়েছেন। তাদের এক বছর বয়সী শিশু সন্তানকে এক্সকে দুজন মিলেই দেখাশোনা করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।
পেজ সিক্সকে ইলন মাস্ক জানান, আমাদের আংশিক বিচ্ছেদ হয়েছে। তবে আমরা এখনো একে অপরকে ভালোবাসি। তিনি (গ্রিমস) এখনো আমার আর বেবি এক্সের পাশের কক্ষেই থাকছেন।
২০১৮ সালের মে মাসে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে গ্রিমসের সম্পর্ক শুরু হয়।
৫০ বছর বয়সি ইলন মাস্কের আরও ছয় সন্তান রয়েছে। তিনি তিনবার বিয়ে করেছেন। তবে গ্রিমসের ওই একটাই সন্তান। এর আগে বিয়েও করে নি গ্রিমস।
এদিকে, বিচ্ছেদের ব্যাপারে গ্রিমস কিংবা ইলন মাস্ক, কারো মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায় নি।



