প্রবাস

নিউ ইয়র্কে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচি

ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের নিউ ইয়র্কে বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব জ্যাকসন হাইটসের নবান্নো পার্টি হলে বছরের দ্বিতীয় বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচি করেছে।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গেল ২৫ সেপ্টেম্বর শনিবারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক প্রবাসী বাংলাদেশি ফ্লু-শট গ্রহণ করেন।

এ কর্মসূচিতে বাংলাদেশি-মার্কিন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন মো. মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ, কর্মসূচির কনভেনার পাস্ট প্রেসিডেন্ট লায়ন মো. নাসিরউদ্দিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, ক্লাব সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন এ কে এম এ রশিদ, ভাইস প্রেসিডেন্ট ও এই কর্মসূচির চিফ কোঅর্ডিনেটর ভাইস প্রেসিডেন্ট লায়ন রানু নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান ও ভাইস প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান , জয়েন্ট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, জয়েন্ট সেক্রেটারি ও কর্মসূচির সদস্য সচিব লায়ন মোহাম্মদ আজাদ, মেম্বারশিপ চেয়ার লায়ন জে এফ এম রাসেল, ক্লাব ডিরেক্টর লায়ন এম এস আলম, ডিরেক্টর লায়ন হারুন ভূঁইয়া, ডিরেক্টর লায়ন আবেদ খানাম ও ডিরেক্টর লায়ন অব্যূল কাশেম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন লায়ন রুহুল আমিন, , লায়ন আলমগীর খান আলম, লায়ন মুহম্মাদ, মুস্তফা, লায়ন মুস্তফা অনিক রাজ, লায়ন কামরুল মুজুমদার, লায়ন জাগাঙ্গীর আলম জয় ও লায়ন আস্সামিন নিশান।

কর্মসূচির কনভেনার ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নাসিরউদ্দিন, চিফ কোঅর্ডিনেটর ভাইস প্রেসিডেন্ট লায়ন রাণু নেওয়াজ ও মেম্বার সেক্রেটারি ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আজাদ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব ও সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম কনভেনার ও মেম্বার সেক্রেটারি সহ কনভেনিং কমিটির সকলকে তাদের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফ্লু শট কর্মসূচির স্পনসর ওয়ালগ্রিন ফার্মেসি এবং এই কর্মসূচির সাথে সহযোগিতায় যারা ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার, বারী হোম কেয়ার, অ্যাটর্নি মঈন চৌধুরী, স্টার ফার্নিচার, লিবার্টি রেনোভেশন ও ডিজিটাল গ্রাফিক্সের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension