ভারত

স্কুইড গেম নিয়ে মুম্বাই পুলিশের পোস্ট

বর্তমানে বিশ্বজুড়ে তুমুল আলোচনায় রয়েছে ‘স্কুইড গেম’। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৯০টি দেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সিরিজটি।

এবার এই স্কুইড গেম নিয়ে মুম্বাই পুলিশের একটি পোস্ট ভাইরাল হয়েছে। মূলত জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেই স্কুইড গেমের মতো জনপ্রিয় ওই সিরিজকে সামনে এনেছেন মুম্বাই পুলিশ। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জনপ্রিয় ওই সিরিজে লাল আলো সবুজ আলো নামে একটি খেলা রয়েছে। খেলার সময় দানবীয় এক মেয়ে পুতুল অংশগ্রহণকারীদের রেড লাইট গ্রিন লাইট বলতে থাকে। পুতুলটি রেড লাইট বলার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের থেমে যেতে হয়। এ সময় কেউ একটুও নড়লে তিনি খেলা থেকে বাদ পড়ে যান। তাকে গুলি করে মেরে ফেলা হয়।

সেই বিষয়টিকেই সামনে এনে মুম্বাই পুলিশ ইনস্টাগ্রামে ওই খেলার একটি ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে লিখেছে, সড়কের খেলায় আপনিই ফ্রন্টম্যান। বিপর্যয় থেকে আপনি নিজেই নিজেকে বাঁচাতে পারেন। লালবাতি দেখলে থামুন।

এদিকে, ইনস্টাগ্রামের ওই পোস্ট সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন।

নেটফ্লিক্সের জনপ্রিয় এই সিরিজ মুক্তি পাওয়ার ২৮ দিনের মধ্যেই ১১১ মিলিয়ন দর্শক দেখেছেন। নেটফ্লিক্সে সর্বকালের সেরা সিরিজের তালিকায় নাম লেখাতে যাচ্ছে কোরীয় এই সিরিজটি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension