অর্থনীতি ও বাণিজ্যভারত

হাফপ্যান্ট পরে ব্যাংকে তরুণ, অতঃপর…

নিরাপত্তা কর্মীর বাধার ফলে লেনদেন নয়ই, ব্যাংকেই ঢুকতে পারেন নি এক তরুণ।

হ্যাফপ্যান্ট পরে ব্যাংকে এলে তাকে ঢুকতে দেওয়া হয় নি বলে ওই যুবক নিজেই টুইটারে জানিয়েছেন।

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কলকাতার বাসিন্দা আশিষ নামের এক যুবক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্টের গ্রাহক।

কলকাতায় ওই ব্যাংকের একটি শাখায় ঢুকতে যাওয়ার সময় হাফপ্যান্ট পরায় তাকে বাধা দেওয়া হয়।

চলতি সপ্তাহের শুরুতে এ নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে আশিষ লিখেছেন, হাফপ্যান্ট পরে ব্যাংকে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাকে বাধা দিয়ে ফুলপ্যান্ট পরে আসতে বলে। কারণ জানতে চাইলে ব্যাংক বলেন, তারা চান তাদের সব গ্রাহকই ‘শালীনতা বজায় রাখুন’।

এদিকে, আশিষের ওই টুইট ভাইরাল হয়েছে। আশিষের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।

তবে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায় নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension