ভারত

৩৭ বছর পর স্ত্রীকে পেলেন স্বামী!

হাটে গিয়ে পথ হারিয়েছিলেন ভবানী। তারপর থেকেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর। অনেক খুঁজেও স্বামী উমাপদ বাউরি পান নি স্ত্রী ভবানীকে। মাঝে কেটে গিয়েছে ৩৭টি বছর। কালের গতিতে ভবানীর দুই মেয়েকে মানুষ করতে দ্বিতীয় বিয়ে করেছিলেন উমাপদ। ভবানী আর পৃথিবীতে নেই- এমন প্রমাণপত্রও পেয়েছিলেন।

দীর্ঘ ৩৭ বছর পর স্ত্রীকে খুঁজে পেলেন ভারতের পশ্চিমবঙ্গের উমাপদ বাউরি।

হ্যাম রেডিও’‌র মাধ্যমে উমাপদ–ভবানীর দেখা হলেও সংসারে ঘটে জটিলতা। কারণ দ্বিতীয় পক্ষের স্ত্রী রয়েছে। আবার তার মধ্যেই প্রথমপক্ষের স্ত্রীর আবির্ভাব সংসারে সমস্যা তৈরি করে। কিন্তু নিজের চোখে দেখা প্রথম স্ত্রীকে ফিরিয়ে দিতে রাজি হননি স্বামী উমাপদ। বরং চোখের জলে বরণ করে নিয়ে বলেন, ‘তুই, শাঁখাটো এখনও রাখলি বউ!’

এতদিন পর স্ত্রীকে দেখতে পেয়ে উমাপদ আবেগে বলে উঠলেন, ‘তুই শাঁখাটা এখনও রাখলি বউ!’

শুধু হাতে শাখা নয়, ভবানীর কপালে সিঁদুরও ছিল অটুট। উমাপদ’‌র কথা শুনে কান্না চেপে রাখতে পারলেন না স্ত্রী ভবানী দেবীও। শুধু বললেন, ‘‌আমি অনেক খুঁজেছি তোমায়।’‌ রবিবার এই দৃশ্যেরই সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার বকখালির মানুষজন। ‘হ্যাম রেডিও’ ঘটিয়ে দিয়েছে বিচ্ছেদ থেকে মিলন। চোখে জল কারও থামছে না।

স্বামীকে দেখে কান্না চেপে রাখতে পারেননি স্ত্রী ভবানী দেবীও।

হিন্দুস্তান টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension