
নাগরিক অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
পটুয়াখালী প্রতিনিধি: তথ্য অধিকার, সিটিজেন চার্টার, জাতীয় শুদ্ধাচার কৌশল প্রভৃতি নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি কল্পে পটুয়াখালী ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)‘এর উদ্যোগে সোমবার সন্ধ্যায় অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহানের সভাপতিত্বে এবং ডিপিএফের সভাপতি ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পরিচালিত পলিসি ফর ডায়লগ (পিফরডি)-এর উপ পরিচালক আয়শা আকতার।
বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব ও পিফরডি‘র সহকারি পরিচালক মোখলেছুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য দেন পিফরডি‘র টিম লিডার আরসেন স্টেফেনিয়ান।
তথ্য অধিকার, সিটিজেন চার্টার, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার প্রভৃতি বিষয়ক গান, ভিডিও প্রদর্শন করেন পিফরডি-এর আঞ্চলিক সমন্বয়কারি শেখ কামরুল ইসলাম ও জেলা সমন্বয়কারি মহিউদ্দিন আহমেদ।
মরিচবুনিয়া বাউল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দেশাত্ববোধক গানসহ বিষয়ভিত্তিক সঙ্গীত পরিবেশন করে।



