
পটুয়াখালীর বাহেরচর-নলুয়া ফেরি চলাচল উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার বাহেরচর-গোমা-দীনারের পূল সড়কের ০ কি.মিটারে বাহেরচর-নলুয়া ফেরী চলাচল আনুষ্ঠনিকভাবে শুরু হয়েছে। এর ফলে দুমকির সাথে বাকেরগঞ্জের নদী বেষ্টিত নলুয়া, কবাই,দুধল ইউনিয়ন হয়ে বিভাগীয় শহর বরিশালের সহজ সড়ক যোগাযোগ স্থাপিত হল।
গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৫ ঘটিকায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ফেরী চলাচলের উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকের গঞ্জে) জাতীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী,সাবেক এমপি পটুয়াখালী-১ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বাহেরচর ফেরীঘাটের নলুয়া প্রান্তে সরক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাসুদ আল মামুন, বরিশাল জেলা পরিষদ সদস্য মাসুদ খান, নলুয়া ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম খান বক্তৃতা করেন।



