প্রবাস

সীরাত কনভেনশন ২০২১

নিউ ইর্য়ক কুইন্সের আগ্রা প্যালেস হলে আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে প্রতি বছরের মত এবারও ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাহ কনভেনশন ২০২১’ আয়োজিত হতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর রবিবার, বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কনভেনশনে থাকবে বাংলা ও ইংরেজি দুই ভাষায় আলোচনা পর্ব, কেরাত গজলসহ সীরাত সংস্কৃতির আয়োজন থাকবে।

গত ১০ ডিসেম্বর শুক্রবার বাদ এশা, সন্ধ্যায় সাড়ে সাতটায় জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের এক প্রেস কনফারেন্সে আয়োজক কমিটি জানায়, এবারের সীরাহ কনভেনশন সীরাত প্রেমিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা সীরাতুন্নবী কনভেনশন সফল করতে সকলের প্রতি আহবান জানান।

প্রেস কনফারেন্সে বিশেষ দিক নির্দেশনা মূলক মতামত দেন আমেরিকান মুসলিম সেন্টারের চেয়ারম্যান ইমাম আবু জাফর বেগ, উপদেষ্টা মুফতি আব্দুল মালেক, সভাপতি এবং হাজী ক্যাম্প মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম হাফেজ রফিকুল ইসলাম, এএমসির বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং দারুল উলুম নিউ ইয়র্কের মুদাররিস আবদুল্লাহ কামাল আল আজহারি, ইমাম মাশুক, ইমাম লুৎফুর রহমান কাসেমি, সম্পাদক রশিদ আহমেদ, দারুল কোরান ওয়াস সুন্নাহর মুদাররিস মুফতি উবাইদুল্লাহ, হাজী ক্যাম্প মসজিদের রিলিজিয়াস টিচার ও মিডিয়া বক্তা মৌলানা মনজুর করিম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মনির হোসেন, এ.এম.সির আইটি বিষয়ক উপদেষ্টা বাকি বিল্লাহ, এ.এম.সি ইমাম আতাউর রহমান, ডিরেক্টর ফয়সাল নেওয়াজসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension