প্রবাস

আটলান্টিক সিটি ফুড ব্যাংক কার্যক্রমের খাদ্য সহায়তা

আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটিতে গত ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা দেয়া হয়। সিটির  ফেয়ারমাউনট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।

ফুড ব্যাংক কার্যক্রমে তাজা শাকসব্জি, ফলসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কমিউনিটিতে এ কার্যক্রম বেশ সাড়া ফেলে। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে দীর্ঘদিন ধরে এই ফুড ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে করোনাকালীন দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের কর্মকর্তারা যেভাবে ফুড ব্যাংকের কার্যক্রম অব্যাহত রেখেছিল তা আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল । এর ফলে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছিল।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension