আন্তর্জাতিক

ফ্রান্সে ৫-১১ বছর বয়সীদের করোনার টিকাদান শুরু

ফ্রান্সে ৫-১১ বছর বয়সীদের করোনা নিরাময়ের টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরান এ খবর নিশ্চিত করেছেন।

গত সোমবার ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ৫-১১ বছর বয়সীদের টিকাদান শুরুর বিষয়ে জানায়। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ভেরান বলেন, ফ্রান্সে ইতোমধ্যেই ২০ শতাংশ মানুষ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। কয়েকদিনের মধ্যেই এ হার ৩৫ থেকে ৪৫ শতাংশে উঠে যেতে পারে। খবর সিএনএনের।

তিনি বলেন, বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের কারণে সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহতা তীব্র হতে পারে। এদিক থেকে প্রতিদিন আমরা এক লাখ ছাড়িয়ে যাচ্ছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension