যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ১৪ বছরের কিশোরী নিহত

মায়ের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নতুন পোশাক কিনতে গিয়েছিল এক কিশোরী। এ সময় ওই পোশাকের দোকানে এক সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে ধরতে গুলি ছোড়ে পুলিশ। গুলি লেগে ড্রেসিংরুমে থাকা ওই কিশোরীর মৃত্যু হয়। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাপড়ের দোকানে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী ওই ব্যক্তিকে ধরতে পুলিশ গুলি ছোড়ে। এতে ওই কিশোরী ও সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়। তবে সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নর্থ হলিউডের বার্লিংটন ডিপার্টমেন্ট স্টোরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ব্যক্তি দোকানের ভেতরে অসংলগ্ন আচরণ করছিলেন এবং দোকানের ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলছিলেন।

পুলিশ জানায়, তারা জরুরি পরিষেবা ৯১১ এ একটি ফোন পায়। ওপর প্রান্তে বাকবিতণ্ডা এবং গোলাগুলির শব্দ শুনতে পায় বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রায় সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিতে হত্যা করে। এ সময় ভুলক্রমে গুলি লেগে ওই কিশোরীর মৃত্যু হয়। ওই ব্যক্তির লাশের পাশে একটি ভারি সাইকেলের তালা পড়ে ছিল। কিন্তু সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। মার্কিন বিচার বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।

এছাড়া গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনা পুরো বিশ্বেই আলোড়ন তুলেছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension