বাংলাদেশ

রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাশন চায় যুক্তরাজ্য

বৃটিশ পার্লামেন্ট প্রতিনিধি দল বলেছেন, রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চায় যুক্তরাজ্য। সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে তারা। আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের অধিকার আদায়ে সচেষ্ট ভূমিকা থাকবে বলেও উল্লেখ করেন তারা।

রবিবার (২৩ জানুয়ারি) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বৃটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধিদল এসব কথা বলেন।

বৃটিশ পার্লামেন্টের ৭ জনের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের ২ জন সংসদ সদস্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। দুপুরে বৃটিশ দলটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্যাম্প ৪-এর সিআইসি অফিসে তাঁরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রতিনিধিদলের প্রধান পল বৃস্টো বলেন, বৃটেন এবং যুক্তরাষ্ট্র সবসময় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের পাশে আছে। নিরাপদে যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারেন সে লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য।

এ সময় বৃটিশ পার্লামেন্ট সদস্য টমাস পেট্রিক হান্ট, সামান্তা হেলেন চোহেন, জিল্লুর হোসেন, ডক্টর ইভেলিনা রাডোস্লাভোভা বানিয়ালিয়েভা, শামীমা বেগম এমপি, ডক্টর সুমন চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজাসহ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিকেলে প্রতিনিধি দলটি বিশেষ হেলিকপ্টারে ভাসান চরের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension