
গুলি করার শাস্তি ‘দশ দিনের জেল’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন এক ইসরাইলি সৈনিক। গুলি করার বিষয়টি ভিডিও করে টিকটকে ছাড়েন তিনি।
অযথা গুলি করা কঠিন অপরাধ ও সেনাবাহিনীর নীতির পরিপন্থি। আর কারণে ইসরাইলি ওই সেনাকে ১০ দিন জেল খাটার শাস্তি দিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই সেনার কর্মকাণ্ড সেনাবাহিনীর নীতি ও নিয়মের সঙ্গে যায় না।
এদিকে ইসরাইল গাজার চারপাশে প্রাচীর নির্মাণ করে সেখানকার অধিবাসীদের অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের অন্যতম জনবহুল এই অঞ্চলে সাধারণ মানুষ তাদের সাধারণ যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলোও পায় না।
উল্টো এখানে প্রায়ই হামলা করে ইসরাইল। সাধারণ মানুষের ফসলের জমি ধ্বংস করা ও তাদের অত্যাচার করে থাকে তারা।
২০২১ সালেও গাজাতে ইসরাইলি বিমান বাহিনী হামলা করে। ১১ দিনের সেই হামলায় ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরাইলে প্রাণ হারান ১৪ জন।
সূত্র: দ্য নিউ আরব



