প্রধান খবরবাংলাদেশ

‘আমি যখন ধরি ভালো করেই ধরি’

রূপসী বাংলা ডেস্ক:‘আমি যখন ধরি, ভালো করেই ধরি। জানেন তো। কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না।’ মাদক বিরোধী অভিযান নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা এভাবেই বলেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযানে যে-ই গডফাদার হোক ধরা হবে। কাউকেই ছাড়া হবে না। আমি যখন ধরি, ভালো করেই ধরি। জানেন তো। কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না’

মাদক বিরোধী অভিযানে এখন পযর্ন্ত ১০ হাজারের অধিক গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন গোয়েন্দারা কাজ করেছে। অভিযান হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘদিন ধরে নজর রাখা হয়েছে তারপর অভিযান শুরু হয়েছে। যারা এর সাথে জড়িত তাদেরই বিচার হচ্ছে। কোন পত্রিকায় কত গ্রেফতার হয়, তা বলা হয় না। ‘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension