বাংলাদেশ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: সাকা চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে মামলা
রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
বুধবার বিকেলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, আজ বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন থানায় এসে মলাটি দায়ের করেছেন। এতে গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরীর নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।



