ভারত

‘ভারতে হিজাব পরায় নিষেধাজ্ঞা নেই’

কর্ণাটকে হিজাব বিতর্কে ভারতের মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, ভারতের জনগণের মাথার স্কার্ফ পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি আরও বলেন, জনগণকে বুঝতে হবে যে সাংবিধানিক অধিকার এবং কর্তব্যগুলি সমান গুরুত্বপূর্ণ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বলেন, ‘বিষয়টি আদালতে রয়েছে। ভারতে হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এটা স্পষ্ট। অবশ্যই, কিছু প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা, ড্রেস কোড এবং ইউনিফর্ম আছে। আমরা যখন সংবিধানের অধিকারের কথা বলি, তখন আমাদের সাংবিধানিক কর্তব্য সম্পর্কেও কথা বলতে হয়।’

কর্ণাটকে হিজাবের পক্ষে বিপক্ষে বিক্ষোভ থামার নাম নেই। হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই নির্দেশের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি কলেজের এক অতিথি শিক্ষক।

গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশ দেন। তার পরই তিনি ইস্তফা দেন।

কর্ণাটকের একটি কলেজে প্রথম হিজাব নিষিদ্ধ করা হয়। এরপর কর্ণাটকসহ দেশটির বিভিন্ন প্রদেশে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ চলছে। হিজাব নিষিদ্ধের বিষয়টি নিয়ে দেশটির উচ্চ আদালতে শুনানি চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension