
বাংলাদেশ
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যু
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শনিবার শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নব্বইয়ের গণআন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমেদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়।
২০০১ সালে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পর নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
সাবেক এই রাষ্ট্রপতির দুই ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন। তার দুই মেয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন।



