বাংলাদেশ

পাঁচদিন আগে টিপু হত্যার চুক্তি পায় খুনি: ডিবি

রাজধানীর শাহজাহানপুরে জনসম্মুখে খুন হওয়া মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ‘কন্ট্রাক্ট কিলিং’-এর শিকার হয়েছেন।

রোববার (২৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

একটি চক্র ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জানালেও এই চক্রের বিষয়ে এখনই মুখ খুলছে না পুলিশ। হত্যাকাণ্ডটি প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে কিনা তাও নিশ্চিত হতে আরেকটু সময় চায় তারা।

এর আগে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আকাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।

ডিবি জানায়, কন্ট্রাক্ট কিলিংয়ের কাজটি পাঁচ দিন আগে পায় মাসুম মোহাম্মদ আকাশ। টাকা নয়, আগের কয়েকটি মামলা তুলে নেওয়া ও আরও কিছু সুবিধা দেওয়ার চুক্তিতে এই কিলিং মিশনে নামেন আকাশ।

খুনের কন্ট্রাক্ট পাঁচদিন আগে পেলেও তিনদিন আগে আকাশ জানতে পারে কাকে খুন করতে হবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে এমনই জানিয়েছেন তিনি।

শাহজাহানপুরে এই হত্যাকাণ্ড ঘটানোর আগের দিন টিপুকে কমলাপুরে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আকাশ, জানিয়েছে ডিবি।

সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গ্রেপ্তারকৃত আকাশের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলবের কাইশকানি এলাকায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুর রেলগেটের পাশে যানজটে আটকে থাকা গাড়িতে টিপুকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে এক শ্যুটার। এতে টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী প্রীতির গায়েও গুলি লাগে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক মুন্না চিকিৎসাধীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension