নিউ ইয়র্কবাংলাদেশ

নিউ ইয়র্কে মামলায় হারল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভের চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে করা মামলায় হেরে গেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্বব্যাপী আর্থিক খাতে সাইবার হ্যাংকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০‌১৯ সালে এ মামলায় পক্ষভুক্ত ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে দেশটির এনকোয়ারার ও ফিলস্টার সোমবার এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে দায়ের করা বাংলাদেশ ব্যাংকের এ মামলা খারিজ করে দিয়েছে।

গত ৮ এপ্রিল নিউইয়র্কের সুপ্রিম কোর্ট এ রায় দেয় বলে ব্লুমবেরি রিসোর্টু কর্প সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) জানিয়েছে। সেখানে ‘পর্যাপ্ত এখতিয়ারের অভাবে’ বাংলাদেশ ব্যাংকের মামলা বাতিল করে দিয়েছে নিউইয়র্কের আদালত বলে উল্লেখ করা হয়।

রিজার্ভ থেকে চুরি যাওয়া আট কোটি ১০ লাখের মধ্যে ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে এ মামলা করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension