ভারত

মহুয়া মৈত্রের টুইটার হ্যাক!

ভারতের পশ্চিমবঙ্গের করিমপুরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার হ্যান্ডল হ্যাকার হয়েছে। তিনি নিজেই পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।

মহুয়া জানিয়েছেন, যত দিন না সমস্যার সমাধান হচ্ছে, তার টুইটার অ্যাকাউন্ট বন্ধই রাখবে।

প্রসঙ্গত, মহুয়ার টুইটার হ্যান্ডলটি ভেরিফায়েড অ্যাকাউন্ট। সাধারণত বলা হয়, যাচাই করা হ্যান্ডলের নিরাপত্তা বেশি।

যদিও মহুয়াই প্রথম নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডলও হ্যাকারদের খপ্পরে চলে গিয়েছিল। মোদির টুইটার হ্যান্ডলও ‘ব্লু টিক’ সংবলিত। যদিও তা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গিয়েছিল।

শনিবার মধ্যরাত পর্যন্তও মহুয়া মৈত্রের টুইটার হ্যান্ডলে বিভিন্ন দ্রব্য ও পণ্যের বিজ্ঞাপন ‘রিটুইট’ হতে দেখা যায়। যেগুলো মহুয়ার করা নয় বলেই জানিয়েছেন করিমপুরের তৃণমূল সাংসদ।

তিনি একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, তার টুইটার হ্যান্ডল হ্যাক করা হয়েছে। পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

https://twitter.com/MahuaMoitra/status/1517861277355315200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517861277355315200%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fsub-continent%2F2022%2F04%2F24%2F357282

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension