আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সেই এমপি বিক্ষোভকারীদের পিটুনিতে মারা যান

শ্রীলঙ্কায় গত সোমবার (৯ মে) সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রুপ নেয়। সরকার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সেদিনের সহিংসতায় এক এমপিসহ ৯ জন নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

সেদিন দেশটির পুলিশ জানায়, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

তবে আজ রবিবার (১৫ মে) শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, অমরাকীর্থি আথুকোরালার ময়নাতদন্তে বের হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্যাপক পিটুনির শিকার হওয়ায় শরীরের কয়েক জায়গায় গুরুতর জখম হয়েছিল অমরাকীর্থি আথুকোরালার। সেসব জায়গা থেকে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এই সাংসদের।

সোমবার কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন এমপি অমরাকীর্থি আথুকোরালা। আন্দোলনকারীরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এক পর্যায়ে সংলগ্ন একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন অমরাকীর্থি আথুকোরালা। পরে সেখানেই তার মরদেহের সন্ধান মেলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension