যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসে বৈঠক: নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি জানায়। বৈঠকে জন ফিনার ৫০ বছরের যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তার স্বীকৃতি দেন।

এ সময় র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে সালমান এফ রহমান বলেন, র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিৎ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক ও মানবসম্পদের উন্নয়নে সফলতার বিষয়ে জন ফিনারকে অবহিত করেন এবং এসব উন্নয়নে সমর্থন দান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্যও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান সালমান এফ রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension