ভারত

হেঁটে ইডি দপ্তরে রাহুল গান্ধী, দিল্লিতে পুলিশি ধরপাকড়

ন্যাশনাল হেরাল্ড মামলায় অবশেষে ইডি দপ্তরে পৌঁছালেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলকে ঘিরে রয়েছেন কয়েকশো কংগ্রেস কর্মী। কংগ্রেসের মিছিলের সঙ্গে হেঁটে তদন্তকারী সংস্থার অফিসে এসে পৌঁছান তারা।

কংগ্রেস সাংসদের ইডি-হাজিরা ঘিরে সপ্তাহের শুরুতেই সরগরম হয়ে উঠেছে রাজধানী।

সকাল থেকে দিল্লিতে নাটকীয় পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের স্লোগানে মুখরিত রাজপথ।

এএনআই জানিয়েছে, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মীকে দলের সদর দপ্তরের সামনে থেকে এতোমধ্যেই আটক করা হয়েছে।

সোমবার সকাল থেকে দিল্লির রাজপথে নেমে রাহুল গান্ধীর সমর্থনে স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সদর দপ্তরের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুলের ইডি-হাজিরার প্রতিবাদে দিল্লিতে একাধিক বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস।

ইডি দপ্তরে রাহুলের হাজিরা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারী সংস্থার অফিসও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বেলা গড়ালে বিক্ষোভের আঁচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাহুলের ইডি-হাজিরা ঘিরে কংগ্রেসের এ ধরনের প্রতিবাদ প্রদর্শন আদতে কংগ্রেসের ‘ভুয়া সত্যাগ্রহ’ বলে আক্রমণ করেছে বিজেপি।

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে সোনিয়া ও রাহুল গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কোভিডে সংক্রমিত হওয়ায় গত ৮ জুন ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি কংগ্রেস সভানেত্রী। এর আগে বিদেশে থাকার জন্য ইডি দপ্তরে যেতে পারেননি রাহুলও। ফের রাহুলকে নোটিস দিয়ে সোমবার হাজিরা দিতে বলে তদন্তকারী সংস্থা।

ইন্ডিয়ান এক্সপ্রেস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension