যুক্তরাষ্ট্র

ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাইওয়েতে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এটি মূলত পর্যটন ফ্লাইটের জন্য ব্যবহৃত হত। খবর রয়টার্স।

লোগান ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথোরিটির পরিচালনা প্রধান রে ব্রায়ান্টের বরাত দিয়ে ডব্লিউএসএজেড-টিভি জানিয়েছে, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লোগান কাউন্টির বিমানবন্দরভিত্তিক এ উড়োজাহাজটি স্টেট রুট ১৭ হাইওয়েতে বিধ্বস্ত হয়। উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিতে আগুন ধরে যায়।

ব্রায়ান্ট আরো জানান, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করবে । তদন্তের প্রয়োজনে মহাসড়কটি ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে। বিধ্বস্ত এই উড়োজাহাজটি ভিয়েতনাম যুদ্ধ-যুগের বেল ইউএইচ-ওয়ানবি মডেলের বলেও জানিয়েছেন ব্রায়ান্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension