
কনক কুমার প্রামাণিক
প্রতি ক্ষণে মৃত্যু ভয়ে জেগে ওঠে আত্মা
গরীব ধনীরও মরণ হবে করো না যা তা।
দুদিনের ধরণীতে মোরা সবাই মুসাফির
পর ধনে চোখ দিও না দুনিয়ার মহাবীর।
কখনো যদি আসে মনে মরণের ভয়
নিবৃত্তি হবে মনের পাপ, ধর্মের জয়।
শূন্যতে আসার পরে যেতে হবে শূন্যে
স্রষ্টাকে না ভেবে দিন গেছে আলস্যে।
জীবনের শেষ প্রান্তে স্মরণ করি প্রভু
তব পদে ঠাঁই দিও কষ্ট দিও না কভু।



